দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত রাজ মাহমুদের ছেলে। আহতরা হলেন তার ছেলে মো. সাইদ (২২) এবং দুই ভাই মুক্তার আলী (৫০) ও বদর উদ্দিন (৫৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) সঙ্গে জমির করলা গাছ তোলা নিয়ে আবুল কাশেমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় রনির পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আবুল কাশেমের কোমরের নিচের অংশে ছুরিকাঘাত করে বলে অভিযোগ করা হয়েছে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে সাইদ ও দুই ভাই মুক্তার আলী ও বদর উদ্দিনকেও কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে আবুল কাশেমের মৃত্যু হয়। আহত অপর তিনজন আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের লাশ উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
যে আই